করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের কিংবদন্তী স্প্রিন্টার মিলখা সিং - The News Lion

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের কিংবদন্তী স্প্রিন্টার মিলখা সিং

 


দি নিউজ লায়ন;   করোনায় পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের কিংবদন্তী স্প্রিন্টার মিলখা সিং (Milkha Singh)। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ... সম্প্রতি দেশের এই প্রাক্তন তারকা অ্যাথলিট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে তাঁকে চণ্ডীগড়ের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


এশিয়ান গেমসে চারবারের সোনার পদকজয়ী অ্যাথলিট তথা ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন ১৯৬০ সালের রোম অলিম্পিকে ৪০০ মিটার ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন।খেলাধুলায় বিশেষ অবদানের জন্য জিতেছেন পদ্মশ্রী পুরস্কার।দেশের গর্ব আমাদের স্বপ্নের নায়ক মিলখা সিং আর নেই।।তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে টিম জনতার দরবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.